৪৷ (১) এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে ’ব্যক্তি মালিকানাধীন সড়ক পরিবহন শ্রমিক কল্যাণ তহবিল’ না একটি তহবিল গঠিত হইবে৷ (২) নিম্নবর্ণিত উত্সসমূহ হইতে প্রাপ্ত অর্থ কল্যাণ তহবিলে জমা হইবে, যথা:- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) সড়ক পরিবহন মালিক সমিতি, মালিক গ্রুপ এবং পরিবহন কোম্পানী কর্তৃক প্রদত্ত অনুদান; (গ) সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন কর্তৃক প্রদত্ত অনুদান; (ঘ) কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক দানকৃত অর্থ; (ঙ) তহবিলের অর্থ বিনিয়োগ হইতে প্রাপ্ত মুনাফা; এবং (চ) সরকার কর্তৃক অনুমোদিত অন্য কোন উত্স হইতে প্রাপ্ত অর্থ৷ (৩) কল্যাণ তহবিলের অর্থ বা উহার অংশবিশেষ সরকার কর্তৃক অনুমোদিত খাতে বিনিয়োগ করা যাইবে৷…