২০৷ (১) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে বিধিমালা প্রণয়ন করিতে পারিবে৷ (২) উপ-ধারা (১) এ প্রদত্ত সাধারণ ক্ষমতা ক্ষুণ্ন না করিয়া, বিশেষতঃ নিম্নোক্ত এক বাএকাধিক বিষয়ে বিধি প্রণয়ন করা যাইবে, যথা:- (ক) কল্যাণ তহবিলের পরিচালনা ও ব্যবস্থাপনা; (খ) কল্যাণ তহবিল হইতে অনুদান প্রদানের ক্ষেত্রে শর্তাবলী নির্ধারণ; (গ) শ্রমিক কর্তৃক তাহার নিজের বা তাহার পরিবার সম্বন্ধে বিবরণ দাখিলের ফরম; (ঘ) বিভিন্ন খাতে কল্যাণ তহবিলের অর্থ বিনিয়োগের পদ্ধতি; (ঙ) এই আইন বাস্তবায়ন করিবার উদ্দেশ্যে সরকার প্রয়োজনীয় বা যথাযথ বিবেচনা করে এইরূপ অন্যান্য বিষয়৷ (৩) এই ধারার অধীন প্রণীত বিধিমালা,…