১৬৷ কোন মালিক কল্যাণ তহবিলে তাহার কোন অনুদান দেওয়ার, বা এই আইন কিংবা তদধীন প্রণীত বিধিমালা মোতাবেক তাহার উপর কোন দায় সৃষ্টির কারণে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, তাহার অধীনে কর্মরত কোন শ্রমিকের মজুরী বা চাকুরীর চুক্তির ব্যক্ত বা অব্যক্ত শর্তাবলীর অধীনে প্রাপ্য কোন সুযোগ-সুবিধা হ্রাস করিতে পারিবেন না৷