১৪৷ বোর্ডের কার্যাবলী হইবে নিম্নরূপ, যথা:- (ক) সরকারের অনুমোদনক্রমে, শ্রমিক ও তাহার পরিবারের কল্যাণার্থে, লাভজনক ও নিরাপদ বিনিয়োগসহ বিভিন্ন প্রকল্প গ্রহণ ও উহার বাস্তবায়ন করা; (খ) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, শ্রমিকদের জীবন বীমাকরণের জন্য যৌথ বীমা ব্যবস্থার প্রবর্তন করা এবং এই লক্ষ্যে কল্যাণ তহবিল হইতে সংশ্লিষ্ট বীমা প্রতিষ্ঠানকে প্রিমিয়াম পরিশোধ করা; (গ) বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে শ্রমিক ও তাহার পরিবারের সদস্যদের কল্যাণ তহবিল হইতে অনুদান মঞ্জুর; (ঘ) কল্যাণ তহবিল পরিচালনা ও প্রশাসনিক উদ্দেশ্যে অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা৷