১৩৷ (১) এই ধারার অন্যান্য বিধানাবলী সাপেক্ষে, বোর্ড উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে৷ (২) বোর্ডের সভা, চেয়ারম্যানের সম্মতিক্রমে, উহার সচিব কর্তৃক আহূত হইবে এবং চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত স্থান ও সময়ে অনুষ্ঠিত হইবে৷ (৩) চেয়ারম্যান বোর্ডের সভায় সভাপতিত্ব করিবেন, এবং তাহার অনুপস্থিতিতে সভায় উপস্থিত সদস্যগণ কর্তৃক তাহাদের মধ্য হইতে নির্বাচিত কোন সদস্য সভাপতিত্ব করিবেন৷ (৪) বোর্ডের সভার কোরামের জন্য মোট তিন জন সদস্যের উপস্থিতি প্রয়োজন হইবে৷ (৫) প্রতি চার মাস অন্তর বোর্ডের সভা অনুষ্ঠিত হইবে৷ তবে স্বল্প সময়ের নোটিশেও সভা আহ্বান করা যাইবে৷ (৬) বোর্ডের সভায় প্রত্যেক সদস্যের একটি করিয়া ভোট…