৭৷ (১) ব্যাটালিয়ন আনসারের নিম্নবর্ণিত সকল বা যে কোন পদ থাকিবে, যথা :- (ক) ব্যাটালিয়ন অধিনায়ক; (খ) ব্যাটালিয়ন উপ-অধিনায়ক; (গ) কোম্পানী অধিনায়ক; (ঘ) ব্যাটালিয়ন কোয়ার্টার মাষ্টার; (ঙ) কোম্পানী উপ-অধিনায়ক; (চ) প্লাটুন কমান্ডার; (ছ) সহকারী প্লাটুন কমান্ডার; (জ) হাবিলদার; (ঝ) নায়েক; (ঞ) ল্যান্স নায়েক; (ট) ব্যাটালিয়ন আনসার৷ (২) ব্যাটালিয়ন আনসারের এক বা একাধিক ব্যাটালিয়ন থাকিবে এবং উহাদের গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণ বিধি দ্বারা নির্ধারিত হইবে৷