২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “আনসার বাহিনী” অর্থ আনসার বাহিনী আইন, ১৯৯৫ (১৯৯৫ সনের ৩ নং আইন) এর অধীন গঠিত আনসার বাহিনী; (খ) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (গ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (ঘ) “মহাপরিচালক” অর্থ আনসার বাহিনীর মহাপরিচালক; (ঙ) “সংগঠন” অর্থ এই আইনের অধীন গঠিত আনসার ব্যাটালিয়ন৷