১৫৷ (১) এই আইনে বা অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, ধারা ৭ এর উপ-ধারা (১) এ উল্লিখিত কোন পদধারী ব্যক্তি যদি- (অ) তাহার উপর অর্পিত দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করেন বা অবহেলা করেন; (আ) শৃংখলা ভংগের কোন কাজ করেন বা অসদাচরণ করেন; বা (ই) দূর্নীতিপরায়ণ হন; তাহা হইলে তাহাকে িনুবর্ণিত এক বা একাধিক শাস্তি প্রদান করা যাইবে: (ক) বরখাস্ত; (খ) অপসারণ; (গ) পদাবনতি; (ঘ) অনূর্ধ দুই বত্সরের জন্য পদোন্নতি বন্ধ; (ঙ) অনূর্ধ এক বত্সরের জন্য জ্যেষ্ঠতা বাজেয়াপ্ত; (চ) অনূর্ধ একুশ দিনের বেতন বা ভাতা বাজেয়াপ্ত; (ছ) অনূর্ধ পনের দিনের বেতনের সমপরিমাণ অর্থ জরিমানা; (জ) অনূর্ধ একুশ দিনের জন্য কোয়ার্টার গার্ডে…