৮। এই আইনের ধারা ৭ এর বিধান লঙ্ঘন করিলে উহা এই আইনের অধীন একটি অপরাধ হিসাবে গণ্য হইবে এবং উক্ত অপরাধের জন্য দায়ী ব্যাংকের কর্মকর্তা বা কর্মচারী অনধিক ৩ (তিন) বৎসরের কারাদণ্ড বা অনধিক ১০ (দশ) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হইবেন।