৭। (১) আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই আইনে উল্লিখিত ক্ষেত্র ব্যতীত, ব্যাংকের কোনো কর্মকর্তা বা কর্মচারী অন্য কোনো ব্যক্তির নিকট কোনো গ্রাহকতথ্য প্রকাশ করিবে না : তবে শর্ত থাকে যে, তপশিলে উল্লিখিত গ্রাহকতথ্য প্রকাশের অনুমোদিত ক্ষেত্রে, গ্রাহকতথ্য প্রকাশের শর্তাবলি প্রতিপালন সাপেক্ষে, সংশ্লিষ্ট অনুমোদিত ব্যক্তি বা সংস্থার নিকট গ্রাহকতথ্য প্রকাশ করা যাইবে : তবে আরও শর্ত থাকে যে, তপশিলে উল্লিখিত গ্রাহকতথ্য প্রাপ্তির জন্য অনুমোদিত ব্যক্তি বা সংস্থা বা সংস্থার কোনো কর্মকর্তা, তপশিলে উল্লিখিত অনুমোদিত ক্ষেত্র অথবা আদালতের সুনির্দিষ্ট আদেশ ব্যতীত, কোনো গ্রাহকতথ্য বা উহার কোনো…