৬। (১) কোনো আইনি কার্যক্রমে কোনো পক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত এই মর্মে আদেশ প্রদান করিতে পারিবে যে- (ক) উক্ত আইনি কার্যক্রম সংশ্লিষ্ট কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে উক্ত আবেদনকারীর কোনো ব্যাংকার বহির সংশ্লিষ্ট এন্ট্রি পরিদর্শন এবং উহার অনুলিপি সংগ্রহ করিতে পারিবে; বা (খ) ব্যাংক সংশ্লিষ্ট এন্ট্রির প্রত্যয়িত অনুলিপি, আদেশে উল্লিখিত সময়ের মধ্যে, প্রস্তুত করিয়া উপস্থাপন করিবে, যাহার সহিত এই মর্মে একটি প্রত্যয়নপত্র থাকিবে যে, উক্ত কার্যক্রম সংশ্লিষ্ট অন্য কোনো প্রাসঙ্গিক এন্ট্রি ব্যাংকার বহিতে পাওয়া যায় নাই এবং উক্ত প্রত্যয়নপত্র ধারা ৩ অনুসরণে প্রদান করা হইয়াছে। (২) আদালত ব্যাংকের প্রতি সমন জারি…