৫। ধারা ৭ এর অধীন গ্রাহকতথ্য প্রকাশে বাধ্য না হইলে, কোনো ব্যাংকের কোনো কর্মকর্তা বা কর্মচারীকে কোনো আইনি কার্যক্রমে, যদি উক্ত ব্যাংক উক্ত আইনি কার্যক্রমে পক্ষ না হয়, কোনো ব্যাংকার বহি উপস্থাপনা করিতে অথবা আদালতের নির্দেশ বা বিশেষ আদেশ ব্যতীত উক্ত ব্যাংকার বহিতে লিপিবদ্ধ কোনো বিষয়বস্তু, লেনদেন ও হিসাব প্রমাণের জন্য সাক্ষীরূপে হাজির হইতে বাধ্য করা যাইবে না।