৩। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, এই ধারার অন্যান্য বিধান সাপেক্ষে, ব্যাংকের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, ব্যবস্থাপক, বিভাগীয় প্রধান বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ব্যাংকার বহির কোনো এন্ট্রির প্রত্যয়িত অনুলিপি প্রদান করিতে পারিবে। (২) ব্যাংকার বহি লিখিত আকারে সংরক্ষিত থাকিলে, উহার কোনো এন্ট্রির প্রত্যয়িত অনুলিপি প্রদানের ক্ষেত্রে উক্ত অনুলিপির সহিত নিম্নলিখিত বিষয়সমূহ উল্লেখপূর্বক একটি প্রত্যয়নপত্র থাকিতে হইবে, যথা:- (ক) ইহা একটি অবিকল অনুলিপি; (খ) ইহা নিত্যনৈমিত্তিক ও সাধারণ কার্যকালে প্রস্তুত করা হইয়াছে; (গ) ইহা ব্যাংকারের কোনো একটি সাধারণ বহিতে লিপিবদ্ধ এবং অদ্যাবধি ব্যাংকারের হেফাজতে…