২। (১) বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (ক) ‘আইনি কার্যক্রম (legal proceedings)’ অর্থ এই আইন বা অন্য কোনো আইন বা আইনগত দলিলের অধীন গৃহীত কোনো কার্যক্রম বা তদন্তকার্য যেখানে সাক্ষ্য প্রদান করা হয় বা প্রদান করা যাইতে পারে এবং কোনো মধ্যস্থতা বা সালিশ কার্যও ইহার অন্তর্ভুক্ত হইবে; (খ) ‘আদালত’ অর্থ সুপ্রীম কোর্টসহ যে কোনো আদালত; (গ) ‘ইলেক্ট্রনিক স্বাক্ষর’ অর্থ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ (২০০৬ সনের ৩৯ নং আইন) এর ধারা ২ এর দফা (১) এ সংজ্ঞায়িত ইলেক্ট্রনিক স্বাক্ষর; (ঘ) ‘উপাত্ত’ অর্থ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ (২০০৬ সনের ৩৯ নং আইন) এর ধারা ২ এর দফা (১০) এ…