১৪। (১) Bankers’ Books Evidence Act, 1891 (Act No. XVIII of 1891), অতঃপর উক্ত Act বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল। (২) উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও, উক্ত Act এর অধীন প্রণীত কোনো বিধি বা জারিকৃত কোনো আদেশ, বিজ্ঞপ্তি বা প্রজ্ঞাপন এই আইনের সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষ্যে বহাল থাকিবে। (৩) উক্ত Act এর অধীন গৃহীত কোনো কার্যধারা চলমান থাকিলে উহা এইরূপে নিষ্পত্তি হইবে যেন উক্ত Act রহিত হয় নাই।