১২। (১) এই আইনের অধীন বা উহার উদ্দেশ্য পূরণকল্পে, আদালতের নিকট দাখিলকৃত কোনো আবেদনের খরচ এবং আদালত কর্তৃক প্রদত্ত আদেশের অধীন সম্পাদিত বা সম্পাদিতব্য কোনো কার্য বাবদ খরচ আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতার আওতায় থাকিবে, এবং আদালত এই মর্মে আরও আদেশ প্রদান করিতে পারিবে যে, কোনো খরচ বা খরচের অংশবিশেষ ব্যাংক কর্তৃক কোনো পক্ষের অনুকূলে পরিশোধ করিতে হইবে যদি এইরূপ খরচ ব্যাংকের ত্রুটি বা ইচ্ছাকৃত বিলম্বের কারণে হইয়া থাকে। (২) এই ধারার অধীন ব্যাংকের অনুকূলে বা ব্যাংক কর্তৃক কোনো খরচ প্রদানের ক্ষেত্রে প্রদত্ত কোনো আদেশ এমনভাবে কার্যকর করা হইবে যেন উক্ত আইনি কার্যক্রমে ব্যাংক একটি পক্ষ। (৩) এই ধারার অধীন খরচ…