৯৮। (১) এই অধ্যাদেশ প্রবর্তনের পর সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই অধ্যাদেশের ইংরেজিতে অনূদিত একটি নির্ভরযোগ্য পাঠ (Authentic English Text) প্রকাশ করিতে পারিবে। (২) মূল বাংলা পাঠ ও ইংরেজি পাঠের মধ্যে অসামঞ্জস্যতার ক্ষেত্রে মূল বাংলা পাঠ প্রাধান্য পাইবে।