৭১। নিম্নবর্ণিত ক্ষেত্রে এই অধ্যায়ের বিধানাবলি প্রযোজ্য হইবে না, যথা:- (ক) কোনো তফসিলি ব্যাংকের দেউলিয়াত্বের কারণে অবসায়নের ক্ষেত্রে; (খ) কোনো তফসিলি ব্যাংকের পরিচালনা লাইসেন্স বাতিলের কারণে অবসায়নের ক্ষেত্রে; অথবা (গ) বাংলাদেশ ব্যাংক কর্তৃক যে তফসিলি ব্যাংকের পাওনাদারগণের পরিশোধ সক্ষমতা প্রত্যয়িত নহে, উক্ত তফসিলি ব্যাংকের অবসায়নের ক্ষেত্রে।