৫৮। (১) অবসায়ন আদেশ জারির তারিখ হইতে ৪ (চার) মাসের মধ্যে অবসায়ক, বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে, এক মাস পূর্বে লিখিত বিজ্ঞপ্তি জারির শর্তে এবং উক্ত সময়ে বলবৎ অন্য কোনো আইনের বিধান সাপেক্ষে, নিম্নবর্ণিত চুক্তির অবসান করিতে পারিবেন, যথা:- (ক) অবসায়নাধীন তফসিলি ব্যাংকের সহিত সম্পাদিত যেকোনো কর্মসংস্থান চুক্তি; (খ) কোনো পরিষেবা চুক্তি যাহাতে উক্ত তফসিলি ব্যাংক পক্ষভুক্ত; এবং (গ) উক্ত তফসিলি ব্যাংকের দায় সংক্রান্ত কোনো চুক্তি যাহাতে নিম্নবর্ণিত দায় অন্তর্ভুক্ত থাকিতে পারে, যথা:- (অ) তফসিলি ব্যাংক কর্তৃক প্রদত্ত কোনো ঋণ বা বিনিয়োগ সুবিধার অধীন দায়; (আ) ইজারাগ্রহীতা হিসাবে দায়; (ই) সিকিউরিটিজ,…