৪৫। কাউন্সিলের প্রত্যেক সদস্য এবং কাউন্সিল সচিবালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী তাহাদের দায়িত্ব ও কার্যাবলি সম্পাদনকালে প্রকাশিত মতামতসহ প্রাপ্ত ও সংগৃহীত তথ্যের বিষয়ে কঠোর গোপনীয়তা বজায় রাখিবেন।