২০। (১) বাংলাদেশ ব্যাংক, আশু সংশোধনমূলক ব্যবস্থার অধীন অথবা ধারা ১৫ অনুযায়ী রেজল্যুশনের অধীন তফসিলি ব্যাংকের জন্য একজন প্রশাসক নিয়োগ করিতে পারিবে যিনি বাংলাদেশ ব্যাংকের পক্ষে, নির্দেশনায় ও দায়িত্বে কাজ করিবেন। (২) বাংলাদেশ ব্যাংক, প্রয়োজনে, যেকোনো সময় প্রশাসকের নিয়োগ বাতিল করিতে পারিবে।