১৪। (১) বাংলাদেশ ব্যাংক কর্তৃক কোনো তফসিলি ব্যাংকের রেজল্যুশনের সম্ভাব্যতা মূল্যায়নের ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য প্রতিবন্ধকতা চিহ্নিত হইলে বাংলাদেশ ব্যাংক তৎকর্তৃক নির্ধারিত সময়সীমায়, যাহা ২ (দুই) মাসের অধিক নহে, উক্ত প্রতিবন্ধকতাসমূহ দূরীকরণ বা হ্রাসকরণের জন্য সম্ভাব্য পদক্ষেপের একটি প্রস্তাব দাখিল করিবার জন্য উক্ত তফসিলি ব্যাংককে আদেশ প্রদান করিবে। (২) বাংলাদেশ ব্যাংক যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে, তফসিলি ব্যাংক কর্তৃক প্রস্তাবিত পদক্ষেপসমূহ কার্যকরভাবে প্রতিবন্ধকতাসমূহ দূরীকরণ অথবা হ্রাসকরণে সক্ষম নহে, তাহা হইলে উক্ত ব্যাংককে প্রতিবন্ধকতাসমূহ দূরীকরণ বা হ্রাসকরণে বিকল্প পদক্ষেপ গ্রহণ করাসহ…