৬৫৷ (১) ধারা ৬৪(১) তে প্রদত্ত ক্ষমতাকে ক্ষুণ্ন না করিয়া, এবং কোম্পানী আইনের ধারা ২২৮, ২৪১ এবং ৩৭২ এ যাহা কিছু থাকুক না কেন, হাইকোর্ট বিভাগ এই ধারার অধীন কোন ব্যাংক-কোম্পানীর অবসায়নের জন্য আদেশ প্রদান করিবে, যদি- (ক) উক্ত ব্যাংক-কোম্পানী উহার ঋণ পরিশোধ করিতে অক্ষম হয়; (খ) উক্ত কোম্পানী অবসায়নের জন্য বাংলাদেশ ব্যাংক এই ধারা বা ধারা ৬৪ এর অধীন আবেদন করে৷ (২) ধারা ৪৪(৫)(খ) এর অধীন নির্দেশিত হইলে, বাংলাদেশ ব্যাংক উক্ত নির্দেশে উলিস্্নখিত ব্যাংক-কোম্পানীর অবসায়নের জন্য এই ধারার অধীন দরখাস্ত্ম দাখিল করিবে৷ (৩) কোন ব্যাংক-কোম্পানীর অবসায়নের জন্য বাংলাদেশ ব্যাংক এই ধারার অধীনে আবেদন করিতে পারে,- (ক)…