৬২৷ (১) ট্রাইব্যুনালের নিকট নিষ্পন্নাধীন কার্যধারায় নিম্্নবর্ণিত বিষয়সমূহে উহা সেই সকল ক্ষমতা প্রয়োগ করিতে পারিবে যে সকল ক্ষমতা কোন দেওয়ানী আদালত Code of Civil Procedure, 1908 (Act No. V of 1908) এর অধীনে উক্ত বিষয়সমূহে প্রয়োগ করিতে পারে, যথা :- (ক) আদালতে উপস্থিত হইবার জন্য কোন ব্যক্তির উপর সমন জারী এবং তাঁহাকে আদালতে উপস্থিত হইতে বাধ্য করা এবং শপথ গ্রহণ করাইয়া তাঁহাকে জিজ্ঞাসাবাদ করা; (খ) দলিল দাখিল, দলিল উদ্ঘাটন ও উদ্ঘাটিত দলিল সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশ দান; (গ) এফিডেভিটের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ; (ঘ) সাক্ষীর জবানবন্দী গ্রহণ এবং দলিলাদি পরীক্ষার জন্য কোন ব্যক্তিকে ক্ষমতা প্রদান৷ (২)…