৫৫৷ কোন কোম্পানী, প্রতিষ্ঠান বা ব্যক্তি সম্পর্কে ধারা ৫২ এর অধীন ঘোষণা প্রকাশিত হইবার তিন দিনের মধ্যে বা বাংলাদেশ ব্যাংক কর্তৃক মঞ্জুরীকৃত বর্ধিত সময়ের মধ্যে উক্ত কোম্পানীর বা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী এবং প্রত্যেক পরিচালক, এবং উক্ত কোম্পানীর বা প্রতিষ্ঠানের বা ব্যক্তির ম্যানেজার, কর্মকর্তা ও প্রতিনিধি, এবং উক্ত কোম্পানী, প্রতিষ্ঠান বা ব্যক্তির বিরুদ্ধে যে কোন দাবীদার, তাঁহার হেফাজতে উক্ত কোম্পানীর বা প্রতিষ্ঠানের বা ব্যক্তির যে সকল সম্পদ রক্ষিত আছে তত্সম্পর্কে একটি বিবৃতি বাংলাদেশ ব্যাংকের নিকট দাখিল করিবেন৷