ব্যাংক-কোম্পানী (সংশোধন) আইন, ২০২৩ ১৯৯১ সনের ১৪ নং আইনে নূতন ধারা ৪৪ক ও ৪৪খ এর সন্নিবেশ ২৭। উক্ত আইনের ধারা ৪৪ এর পর নিম্নরূপ নূতন ধারা ৪৪ক ও ৪৪খ সন্নিবেশিত হইবে, যথা:- “৪৪ক। প্রতিষ্ঠান বা ফাউন্ডেশন পরিদর্শন।-আপাততঃ বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, বা অন্য যে কোন আইনের অধীন নিবন্ধীকৃত হইয়া থাকুক না কেন, এই আইনের ধারা ৪৪ এবং ৪৫ এর অধীন ব্যাংক-কোম্পানী যেইভাবে পরিদর্শন করা হয় বা উহাকে যেইভাবে নির্দেশ প্রদান করা হয়, বাংলাদেশ ব্যাংক সেইভাবে Societies Registration Act, 1860 (Act No. XXI of 1860) এর অধীন ব্যাংক-কোম্পানীর অর্থায়নে গঠিত বা পরিচালিত বা উভয়ই, প্রতিষ্ঠান বা ফাউন্ডেশন, যে…