৩৭। বাংলাদেশ ব্যাংক, জনস্বার্থে প্রয়োজন মনে করিলে, ধারা ২৭কক এর উপ-ধারা (১) এর আওতায় প্রাপ্ত খেলাপী ঋণ গ্রহীতাদের তালিকা এবং এই আইনের অধীন সংগৃহীত ৩০ দিনের অধিক সময় অনাদায়ী ঋণ ও অগ্রিম সম্পর্কিত কোন তথ্য কিংবা ব্যাংক ব্যবসা সম্পর্কিত যে কোন তথ্য একীভূত অবস্থায় বা অন্য কোনভাবে প্রকাশ করিতে পারিবে। ব্যাংক-কোম্পানী (সংশোধন) আইন, ২০২৩ ১৯৯১ সনের ১৪ নং আইনের ধারা ৩৭ এর সংশোধন ২৩। উক্ত আইনের ধারা ৩৭ এ উল্লিখিত “প্রাপ্ত খেলাপী ঋণ গ্রহীতাদের তালিকা” শব্দগুলির পর “, ধারা ২৭খ এর অধীন প্রাপ্ত ইচ্ছাকৃত খেলাপী ঋণ গ্রহীতাদের তালিকা” কমা, শব্দগুলি ও সংখ্যা সন্নিবেশিত হইবে।