৩৪৷ (১) যে কোন কার্য দিবসের সমাপ্তিতে প্রত্যেক ব্যাংক-কোম্পানীর বাংলাদেশের অভ্যন্তরস্থ সম্পদের মূল্য বাংলাদেশের অভ্যন্তরে উহার বিদ্যমান মেয়াদী ও চাহিবামাত্র দায়ের সেই পরিমাণ অপেক্ষা কম থাকিবে না যাহা বাংলাদেশ ব্যাংক কর্তৃক বিধি দ্বারা নির্ধারিত হইবে : তবে শর্ত থাকে যে, নির্ধারিত শতাংশ কোন অবস্থাতেই উক্ত দায়ের ৮০% এর বেশী হইবে না৷ (২) প্রত্যেক ব্যাংক-কোম্পানী, প্রতিটি মাস শেষ হইবার পূর্বে, উহার পূর্ববর্তী মাসের একটি বিবরণী, যাহাতে নিম্নলিখিত তথ্যাদি থাকিবে, নির্ধারিত ফরমে ও পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের নিকট দাখিল করিবে, যথা:- (ক) এই ধারা মোতাবেক উহার সংরক্ষিত সম্পদ; (খ) মাসের প্রতি…