ব্যাংক-কোম্পানী (সংশোধন) আইন, ২০২৩ ১৯৯১ সনের ১৪ নং আইনে নূতন ধারা ২৭খ এর সন্নিবেশ ২০। উক্ত আইনের ধারা ২৭কক এর পর নিম্নরূপ নূতন ধারা ২৭খ সন্নিবেশিত হইবে, যথা:- “২৭খ। ইচ্ছাকৃত খেলাপী ঋণ গ্রহীতার তালিকা, ইত্যাদি। (১) প্রত্যেক ব্যাংক-কোম্পানী বা আর্থিক প্রতিষ্ঠান ইচ্ছাকৃত খেলাপী ঋণ গ্রহীতা তালিকাভুক্ত করিবে এবং Bangladesh Bank Order, 1972 (PO No. 127 of 1972) এর article 43 ও 44 এর বিধান অনুসারে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী উক্ত ইচ্ছাকৃত খেলাপী ঋণ গ্রহীতার তালিকা বাংলাদেশ ব্যাংকে প্রেরণ করিবে। (২) বাংলাদেশ ব্যাংক উপ-ধারা (১) এর অধীন প্রাপ্ত তালিকা, উপ-ধারা (৫) এর বিধান সাপেক্ষে Bangladesh…