২৭ক৷ আপাততঃ বলবত্ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, ঋণদাতা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ বা বিনিয়োগ অনুমোদনকারী কর্তৃপক্ষের একস্তর উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত কোন দেনাদার কোম্পানীর কোন পরিচালকের পদত্যাগ কার্যকর হইবে না এবং কোন পরিচালক তাঁহার শেয়ার হস্তান্তর বা বিক্রয় করিতে পারিবেন না৷ ব্যাংক-কোম্পানী (সংশোধন) আইন, ২০২৩ ১৯৯১ সনের ১৪ নং আইনের ধারা ২৭ক এর সংশোধন ১৮। উক্ত আইনের ধারা ২৭ক এর পরিবর্তে নিম্নরূপ ধারা ২৭ক প্রতিস্থাপিত হইবে, যথা:- “২৭ক। দেনাদার কোম্পানী বা প্রতিষ্ঠানের পরিচালক বা পরিচালনা কর্তৃপক্ষের সদস্যের উপর বিধি-নিষেধ। আপাততঃ বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না…