২৬৷ কোন ব্যাংক-কোম্পানী নিম্নবর্ণিত কোন উদ্দেশ্য ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে কোন সাবসিডিয়ারী কোম্পানী গঠন করিতে বা সাবসিডিয়ারী কোম্পানীতে পরিণত করার উদ্দেশ্যে কোন বিদ্যমান কোম্পানীর নিয়ন্ত্রণমূলক শেয়ার ক্রয় করিতে পারিবে না, যথা:- (ক) কোন ট্রাষ্ট পরিচালনা ও কার্যকর করা; (খ) নির্বাহক বা ট্রাষ্টী হিসাবে বা অন্য কোন প্রকারে কোন সম্পত্তি পরিচালনার দায়িত্ব গ্রহণ করা; (গ) আমানতের নিরাপত্তা বিধানের জন্য নিরাপদ ভল্টের ব্যবস্থা করা; (ঘ) শরীয়াহ নীতিমালা অনুসারে ব্যাংক-ব্যবসায় পরিচালনা করা; (ঙ) বাংলাদেশ ব্যাংক লিখিত পূর্বানুমতিক্রমে,- (অ) কেবলমাত্র বাংলাদেশের বাহিরে ব্যাংক-ব্যবসা পরিচালনা করা; (আ)…