২৩৷ (১) অন্য কোন আইন বা সংশ্লিষ্ট কোন কোম্পানীর সংঘ স্মারক ও সংঘ বিধিতে যাহা কিছুই থাকুক না কেন,- (ক) কোন ব্যক্তি কোন ব্যাংক-কোম্পানীর পরিচালক হইলে একই সময়ে তিনি অন্য কোন ব্যাংক-কোম্পানী বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক থাকিবেন না। তবে এই আইন কার্যকর হইবার পর হইতে সর্বোচ্চ দুই মেয়াদে কোন বীমা কোম্পানীর পরিচালক থাকিতে পারিবেন; (খ) বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতিরেকে, কোন ব্যাংক কোম্পানীর এমন কোন পরিচালক থাকিবেন না, যিনি- (অ) উক্ত ব্যাংক কোম্পানীর বহিঃহিসাব নিরীতগক, আইন উপদেষ্টা, উপদেষ্টা বা অন্য কোনভাবে লাভজনক পদের দায়িত্বে নিয়োজিত আছেন; (আ) অন্য কোন ব্যাংক কোম্পানীর উপদেষ্টা; (ই) এমন কতিপয়…