ব্যাংক-কোম্পানী (সংশোধন) আইন, ২০২৩ ১৯৯১ সনের ১৪ নং আইনের নূতন ধারা ১৫ককক এর সন্নিবেশ ১১। উক্ত আইনের ধারা ১৫কক এর পর নিম্নরূপ নূতন ধারা ১৫ককক সন্নিবেশিত হইবে, যথা:- “১৫ককক। বিকল্প পরিচালক নিয়োগ, মেয়াদ, ইত্যাদি। -(১) কোম্পানী আইনের ধারা ১০১ এর বিধান সাপেক্ষে, কোন ব্যাংক-কোম্পানীর কোন পরিচালকের কেবল বাংলাদেশ হইতে বিদেশে অন্যূন ৩ (তিন) মাস নিরবচ্ছিন্ন অবস্থানজনিত অনুপস্থিতির কারণে উক্ত ব্যাংক-কোম্পানীতে কোন বিকল্প পরিচালক নিয়োগের প্রয়োজন হইলে সংশ্লিষ্ট ব্যাংক-কোম্পানীর পরিচালনা পর্ষদ উক্ত মূল পরিচালকের বিপরীতে বৎসরে সর্বোচ্চ ১ (এক) বার একাদিক্রমে ৩ (তিন) মাসের জন্য ১ (এক) জন বিকল্প পরিচালক…