১৫কক। (১) আপাতত বলবৎ অন্য কোনো আইন অথবা কোনো ব্যাংক-কোম্পানীর সংঘস্মারক ও সংঘবিধিতে ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, ব্যাংক-কোম্পানী (সংশোধন) আইন, ২০১৭ কার্যকর হইবার পর কোনো ব্যক্তি কোনো ব্যাংক-কোম্পানীর পরিচালক পদে একাদিক্রমে ৯ (নয়) বৎসরের অধিক অধিষ্ঠিত থাকিতে পারিবেন না। (২) কোনো ব্যক্তি উপ-ধারা (১) এর অধীন একাদিক্রমে ৯ (নয়) বৎসর কোনো ব্যাংক-কোম্পানীর পরিচালক পদে অধিষ্ঠিত থাকিলে উক্ত মেয়াদ শেষ হইবার পর ৩ (তিন) বৎসর অতিবাহিত না হওয়া পর্যন্ত তিনি উক্ত ব্যাংক-কোম্পানীর পরিচালক পদে পুনঃনিযুক্ত হইবার যোগ্য হইবেন না। ব্যাখ্যা।– এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, কোনো ব্যক্তি পরিচালক পদে ৩ (তিন) বৎসরের…