৫৷ (১) প্রত্যেক বীমাকৃত ব্যাংক উহার আমানতের ঐ অংশের উপর প্রতি বত্সর শতকরা সাত পয়সা হারে তহবিলে প্রিমিয়াম প্রদান করিবে যাহা বাংলাদেশ ব্যাংক সময় সময় নির্ধারণ করিবে: তবে শর্ত থাকে যে, বাংলাদেশ ব্যাংক, সরকারের পূর্বানুমোদনক্রমে, প্রিমিয়ামের হার কম বেশী করিতে পারিবে৷ (২) বীমাকৃত ব্যাংক উহার ব্যয় খাত হইতে প্রিমিয়াম পরিশোধ করিবে৷ (৩) বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত সময় ও পদ্ধতিতে প্রিমিয়াম পরিশোধ করিতে হইবে৷ (৪) বীমাকৃত কোন ব্যাংক প্রিমিয়াম প্রদানে ব্যর্থ হইলে বাংলাদেশ ব্যাংক উহার নিকট রতিগত উক্ত ব্যাংক এর হিসাব হইতে সমপরিমাণ অর্থ উক্ত ব্যাংকের প্রিমিয়াম বাবদ কর্তন করিয়া তহবিলে জমা দানের নির্দেশ…