৩৷ (১) বাংলাদেশ ব্যাংক আমানত বীমা ট্রাস্ট তহবিল নামে একটি তহবিল সংরক্ষণ করিবে এবং এই তহবিলের অর্থ বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত কোন খাতে বিনিয়োগ করা যাইবে৷ (২) তহবিলে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা:- (ক) বীমাকৃত ব্যাংক হইতে প্রাপ্ত অর্থ; (খ) তহবিলের অর্থ বিনিয়োগ হইতে প্রাপ্ত আয়; (গ) ধারা ৭ এর অধীন অবসায়িত ব্যাংক হইতে প্রাপ্ত অর্থ; (ঘ) অন্য কোন উত্স হইতে প্রাপ্ত আয়৷ (৩) তহবিলের অর্থ ধারা ৭ এর বিধান মোতাবেক অবসায়িত ব্যাংকের আমানতকারীর পাওনা পরিশোধ এবং এই তহবিল রক্ষণাবেক্ষণের খরচ ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে ব্যয় করা যাইবে না৷ (৪) Income Tax Ordinance, 1984 (XXXVI of 1984) এর কোন কিছুই তহবিল এর…