২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “আমানত” অর্থ কোন তফসিলি ব্যাংক এর তেগত্রে, উহার আমানতকারীর (depositors) হিসাবের অপরিশোধিত অবশিষ্টের সমষ্টি; (খ) “ট্রাস্টি বোর্ড” অর্থ ধারা ৮ এ উল্লিখিত তহবিলের ট্রাস্টি বোর্ড; (গ) “তফসিলি ব্যাংক” অর্থ Bangladesh Bank Order, 1972 (P.O. No. 127 of 1972) এর Article 2(j) এ সংজ্ঞায়িত Scheduled Bank; (ঘ) “তহবিল” অর্থ ধারা ৩ এর অধীন সংরতিগত ট্রাস্ট তহবিল; (ঙ) “নিরীক্ষক” অর্থ The Chartered Accountants Order, 1973 ((P.O. No. 2 of 1973) এর Article 2()(b) তে সংজ্ঞায়িত chartered accountant; (চ) “প্রিমিয়াম” অর্থ ধারা ৫ এর অধীন বীমাকৃত ব্যাংক…