২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে,- (১) ’’অধিদপ্তর’’ অর্থ বস্ত্র অধিদপ্তর; (২) ’’উৎপাদন উপকরণ’’ অর্থ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তন্তু বা আঁশ হইতে সুতা, সুতা হইতে কাপড়, উইভিং, নিটিং, ডাইং, প্রিন্টিং, ফিনিশিং, তৈরি পোশাক, এক্সেসরিজ প্যাকেজিং, ফ্যাশন ডিজাইনিং, এমব্রয়ডারিসহ উৎপাদন ও প্রক্রিয়াকরণের বিভিন্ন স্তরে ব্যবহৃত অন্যান্য যন্ত্র ও যন্ত্রপাতি; (৩) ’’ক্ষমতাপ্রাপ্ত কর্মচারী’’ অর্থ সরকার বা পোষক কর্তৃপক্ষ কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মচারী; (৪) ’’নিবন্ধন’’ অর্থ আইনের ধারা ১২ এর অধীন প্রদত্ত নিবন্ধন; (৫) ’’মহাপরিচালক’’ অর্থ অধিদপ্তরের মহাপরিচালক; (৬) ’’পোষক কর্তৃপক্ষ’’ অর্থ…