৪২। কোন ব্যক্তি নিম্নবর্ণিত যে কোন অপরাধে শাস্তিপ্রাপ্ত হইলে এবং যদি পুলিশ কমিশনারের বিশ্বাস করার যুক্তিসংগত কারণ থাকে যে, উক্ত ব্যক্তি পুনরায় অনুরূপ অপরাধ করিতে পারে, তাহা হইলে তিনি নিম্নলিখিত আদেশ জারী করিয়া অনুরূপ ব্যক্তিকে নির্দিষ্ট মেয়াদের জন্য মহানগরী এলাকার বাহিরে চলিয়া যাইতে নির্দেশ দিতে পারেন, যথাঃ- (ক) Penal Code (Act XLV of 1860) এর Chapter XII, XVI বা XVII- এর অধীন শাস্তিযোগ্য অপরাধ; (খ) Suppressions of Immoral Traffic Act, 1933 (Act VI of 1933)এর অধীন অপরাধ; (গ) Customs Act, 1969 (Act IV of 1969) অধীন অপরাধ; (ঘ) এই আইনের ধারা ৭৭, ৭৮, ৭৯, ৮৪, ৮৯, বা ৯১ এর অধীন তিনবার বা তদপেক্ষা…