২৷ বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- (১) “অনুষদ” অর্থ বিশ্ববিদ্যালয়ের অনুষদ; (২) “অর্থ কমিটি” অর্থ বিশ্ববিদ্যালয় অর্থ কমিটি; (৩) “ইনস্টিটিউট” অর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত বা স্থাপিত কোন ইনস্টিটিউট; (৪) “একাডেমিক কাউন্সিল” অর্থ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল; (৫) “কর্তৃপক্ষ” অর্থ ধারা ১৬ তে উলিস্্নখিত কোন কর্তৃপক্ষ; (৬) “কর্মকর্তা” অর্থ বিশ্ববিদ্যালয়ের কোন কর্মকর্তা; (৭) “কর্মচারী” অর্থ বিশ্ববিদ্যালয়ের কোন কর্মচারী; (৮) “কেন্দ্র” অর্থ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র; (৯) “চ্যান্সেলর” অর্থ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর; (১০) “ছাত্র”…