১৭৷ (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে সিন্ডিকেট গঠিত হইবে, যথাঃ- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার সভাপতিও হইবেন; (কক) প্রো-ভাইস-চ্যান্সেলর; (খ) ট্রেজারার; (গ) সরকার কর্তৃক মনোনীত অন্যুন যুগ্ম-সচিব পদমর্যাদাসম্পন্ন দুইজন প্রতিনিধি; (ঘ) সরকার কর্তৃক মনোনীত সমধর্মী অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হইতে দুইজন প্রতিনিধি; (ঙ) বিভাগীয় কমিশনার, বরিশাল; (চ) চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল; (ছ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত দুইজন বিশিষ্ট শিক্ষাবিদ; (জ) সিন্ডিকেট কর্তৃক পালাক্রমে মনোনীত একজন ডিন ও একজন প্রভোস্ট; *** (ঞ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সহযোগী…