১৬৷ বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত কর্তৃপক্ষ থাকিবে, যথাঃ- (ক) সিন্ডিকেট; (খ) একাডেমিক কাউন্সিল; (গ) অনুষদ; *** (ঙ) অর্থ কমিটি; (চ) পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন); (ছ) সিলেকশন বোর্ড; (জ) শৃঙ্খলা কমিটি; (ঝ) বোর্ড অব এডভান্সড স্টাডিজ ***; এবং (ঞ) সংবিধি মোতাবেক গঠিত অন্যান্য কর্তৃপক্ষ৷