১১ক। (১) প্রো-ভাইস-চ্যান্সেলর চার বৎসর মেয়াদের জন্য চ্যান্সেলর কর্তৃক নিযুক্ত হইবেন। (২) প্রো-ভাইস-চ্যান্সেলর একাডেমিক বিষয়াবলী, ভাইস-চ্যান্সেলরের অবর্তমানে তিনি দৈনন্দিন দায়িত্ব বা ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত দায়িত্ব এবং বিশ্ববিদ্যালয় আইন, সংবিধি ও বিধানাবলী বিশ্বস্ততার সহিত পালন করিবেন। (৩) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, প্রো-ভাইস-চ্যান্সেলর চ্যান্সেলরের সন্তোষানুযায়ী স্বপদে বহাল থাকিবেন। (৪) প্রো-ভাইস-চ্যান্সেলর এর পদ শূন্য হইলে কিংবা ছুটি, অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে তিনি তাহার দায়িত্ব পালনে অসমর্থ হইলে, উক্ত পদে নবনিযুক্ত প্রো-ভাইস-চ্যান্সেলর কার্যভার গ্রহণ না করা…