৮। (১) কর্তৃপক্ষের একটি উপদেষ্টা পরিষদ থাকিবে এবং উহা নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) মন্ত্রী, কৃষি মন্ত্রণালয়, যিনি উপদেষ্টা পরিষদের সভাপতিও হইবেন; (খ) প্রতিমন্ত্রী বা উপ-মন্ত্রী, কৃষি মন্ত্রণালয়, যদি থাকেন, যিনি বা যাহারা উপদেষ্টা পরিষদের সহসভাপতিও হইবেন; (গ) বরেন্দ্র এলাকাধীন সকল সংসদ-সদস্য; (ঘ) সচিব, কৃষি মন্ত্রণালয়; (ঙ) সচিব, অর্থ বিভাগ; (চ) সচিব, পানি সম্পদ মন্ত্রণালয়; (ছ) সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয়; (জ) সচিব, বিদ্যুৎ বিভাগ; (ঝ) সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়; (ঞ) চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন; (ট) চেয়ারম্যান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ; (ঠ)…