২৬। (১) ১লা মাঘ, ১৩৯৮ বাং/১৫ই জানুয়ারি, ১৯৯২ ইং তারিখের রিজলিউশন নং পিএমইউ (সেচ)-প্রকল্প-২১(৪)/৯০/১৫, অতঃপর উক্ত রিজলিউশন বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল। (২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, উক্ত রিজলিউশন এর অধীন- (ক) কৃত কোনো কাজ, গৃহীত কোনো ব্যবস্থা বা প্রস্তুতকৃত বাজেট প্রাক্কলন, স্কিম বা প্রকল্প এই আইনের অধীনকৃত, গৃহীত বা প্রস্তুতকৃত হইয়াছে বলিয়া গণ্য হইবে; এবং (খ) প্রণীত কোনো বিধি বা ইস্যুকৃত কোনো আদেশ, বিজ্ঞপ্তি বা প্রজ্ঞাপন, এই আইনের সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, এই আইনের অধীন প্রণীত বা ইস্যুকৃত হইয়াছে বলিয়া গণ্য হইবে। (৩) উক্ত রিজলিউশন রহিত হইবার সঙ্গে সঙ্গে উক্ত…