২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (১) ’’উপদেষ্টা পরিষদ’’ অর্থ ধারা ৮ এর অধীন গঠিত উপদেষ্টা পরিষদ; (২) ’’কর্তৃপক্ষ’’ অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ; (৩) ’’চেয়ারম্যান’’ অর্থ কর্তৃপক্ষের চেয়ারম্যান; (৪) ’’নির্বাহী পরিচালক’’ অর্থ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক; (৫) ’’পরিচালনা বোর্ড’’ অর্থ ধারা ১০ এর অধীন গঠিত পরিচালনা বোর্ড; (৬) ’’প্রবিধান’’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (৭) ’’বরেন্দ্র এলাকা’’ অর্থ রাজশাহী ও রংপুর বিভাগের সকল জেলা এবং ধারা ৫ এর অধীন ঘোষিত বরেন্দ্র এলাকা; (৮) ’’বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি।