১৪। (১) কর্তৃপক্ষের একজন নির্বাহী পরিচালক থাকিবে। (২) নির্বাহী পরিচালক সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহার চাকরির মেয়াদ ও শর্তাবলি সরকার কর্তৃক স্থিরীকৃত হইবে। (৩) নির্বাহী পরিচালক কর্তৃপক্ষের প্রধান নির্বাহী হইবেন, এবং তিনি- (ক) পরিচালনা বোর্ড কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিবেন; (খ) পরিচালনা বোর্ডের সকল সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দায়ী থাকিবেন; এবং (গ) সরকার কর্তৃক, সময় সময়, তাহার উপর অর্পিত দায়িত্ব পালন করিবেন।