১০। (১) কর্তৃপক্ষের একটি পরিচালনা বোর্ড থাকিবে এবং উহা নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) চেয়ারম্যান, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক মনোনীত উহার অন্যূন উপসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (গ) পানি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উহার অন্যূন উপসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (ঘ) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উহার অন্যূন উপসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (ঙ) কৃষি মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উহার অন্যূন উপসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (চ) রাজশাহী ও রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার কর্তৃক মনোনীত রাজশাহী ও রংপুর বিভাগের একজন করিয়া জেলা প্রশাসক; (ছ)…