৭।(১) সরকার কর্তৃক, সময় সময় প্রজ্ঞাপন দ্বারা, নির্ধারিত সংখ্যক ও মেয়াদের জন্য বাহিনীর অবসরপ্রাপ্ত জুনিয়র কর্মকর্তা, পদবিধারী বর্ডার গার্ড সদস্য এবং তালিকাভুক্ত বর্ডার গার্ড সদস্যের সমন্বয়ে বাহিনীর সংরক্ষিত অংশ গঠিত হইবে। (২) বাহিনীর সংরক্ষিত অংশে তালিকাভুক্তির শর্ত, প্রশিক্ষণ, কর্মের মেয়াদ, পারিতোষিক, ইত্যাদি বিধি দ্বারা নির্ধারিত হইবেঃ তবে শর্ত থাকে যে, বিধি প্রণীত না হওয়া পর্যন্ত সরকার, সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা, সংরক্ষিত অংশে তালিকাভুক্তির শর্ত, প্রশিক্ষণ, কর্মের মেয়াদ, পারিতোষিক, ইত্যাদি নির্ধারণ করিতে পারিবে।