৬।(১) সরকার কর্তৃক, সময় সময় নির্ধারিত সংখ্যক নিম্নবর্ণিত কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা ও বর্ডার গার্ড সদস্যের সমন্বয়ে নিয়মিত বর্ডার গার্ড বাহিনী গঠিত হইবে, যথাঃ- (ক) কর্মকর্তা- (অ) মহাপরিচালক, (আ) অতিরিক্ত মহাপরিচালক, (ই) উপ-মহাপরিচালক, (ঈ) পরিচালক, (উ) অতিরিক্ত পরিচালক, (ঊ) উপ-পরিচালক, (ঋ) সহকারী পরিচালক; (খ) জুনিয়র কর্মকর্তা- (অ) সুবেদার মেজর, (আ) সুবেদার, (ই) নায়েব সুবেদার; (গ) পদবিধারী বর্ডার গার্ড সদস্য- (অ) হাবিলদার, (আ) নায়েক, (ই) ল্যান্স নায়েক; (ঘ) তালিকাভুক্ত বর্ডার গার্ড সদস্য- (অ) সিপাহী, (আ) অযোদ্ধা। (২) এই আইনের অন্য কোন বিধানে যাহা কিছুই থাকুক না কেন, সরকার প্রশাসনিক ও আইনী…